শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনে সপ্তাহ শুরু: মাত্র ১৫.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি
spot_img
spot_img

পতনে সপ্তাহ শুরু: মাত্র ১৫.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ এপ্রিল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ১৫.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ৩০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৫৪.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪২.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ২৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ৭৯৫টি শেয়ার ৮৬ হাজার ৯১৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৯৩ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬শতাংশ বা ১০.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৫৮৪.৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৪৪.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৪০.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩০ টির, কমে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয় ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৯২২টি শেয়ার ১ লাখ ২ হাজার ৫৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২৮ কোটি ২৪ লাখ ৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ২৬ লাখ ১১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৫ শতাংশ বা ৪৮.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩১৮.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৪ টির, কমেছে ১৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৮ কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৪৪৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৪ কোটি ২ লাখ ৫৬ হাজার ২৮৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments