ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পদ্মা ব্যাংক পিএলসি সম্প্রতি গুলশানের প্রধান কার্যালয়ে ব্যাংকের এএমএল এবং সিএফটি বিভাগ কর্তৃক আয়োজিত মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ” প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য একটি সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এই অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা (বর্তমান দায়িত্বপ্রাপ্ত) এবং পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিএএমএলসিও ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারী সকল ঊর্ধ্বতন কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments