বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভপরিচালকের পদ হারাচ্ছেন যারা
spot_img

পরিচালকের পদ হারাচ্ছেন যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নূন্যতম দুই শতাংশ শেয়ার ধারণের জন্য ৪৫ দিনের সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০১১ সালের ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি হলেও অনেক পরিচালক তা ভ্রুক্ষেপও করেনি। হাতে কোনো শেয়ার না থাকলেও পরিচালকের পদ ধরে রয়েছেন অনেকেই। তাই দীর্ঘদিন পর পরিচালকদের দায়িত্বশীলতা বাড়াতে ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণের জন্য হার্ডলাইনে অবস্থান করছে বিএসইসি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ২ শতাংশ শেয়ার ধারণ না করলে প্রত্যেককেই তাদের পদ ছেড়ে দিতে বাধ্য হবে। নিম্নে যেসব পরিচালকদের ২ শতাংশ শেয়ার ধারণ নেই তাদের তালিকা প্রকাশ করা হলো:

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স:

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন (০.১০%), মো: সালমান হাবীব (০.০৪%), ইমতিয়াজ বিন মূসা (১.৩০%), ইসনাদ ইকবাল (০.০৩%), আবরার রহমান খান (০.১৭%) এবং সৈয়দ সাকিব নাইমুদ্দিন (০.৩১%)।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স:

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন,  মোনা গার্মেন্টস (১.০৮%), মো: ইকবাল (১.৪১%), এসএম ইমতিয়াজ খান (০.০২%), ড. মো: আনিসুল হক (০.০২%), আমিনুর রহমান খান (০.০২%) এবং জেসমিন আরা (১.০৬%)।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স:

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন,  আজিজ মোহাম্মদ এরশাদ উল্লাহ (০.০১%), ফারহানা ইসলাম সোনিয়া (০.৭৫%), আজাদ মুস্তফা (০.০১%), সফিক আহমেদ (০.০১%) এবং ব্যারিস্টার সাদ কাদির বিন সোলাইমান(০.০১%)।

প্রাইম ইসলামী লাইফ:

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন,  ফজলুল করিম (০.০৭%), আরিফ হোসেন (০.০২%), মনিরুজ্জামান মজুমদার (০.০৮%), এটিএম এনায়েতুর রহমান (০.০২%) এবং হাসিনা মমতাজ (০.০৩%)।

মেঘনা লাইফ:

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন,  উম্মে খাদিজা মেঘনা (০.৫০%), শারমিন নাসির (০.৫৩%), দিলরুবা শারমিন (০.৫০%) এবং মাজহারুল ইসলাম (০.০২%)।

এশিয়া ইন্সুরেন্স:

এশিয়া ইন্স্যুরেন্সের ২ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, বে-লিজিং (০.৩৩%) এবং মো: আলী খোকন (০.১৩%)।

ইস্টার্ন ইন্স্যুরেন্স

ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, পাইওনিয়র ড্রেসেস লিমিটেড (১.৮৩%), জাকিয়া রহমান (০.১৫%), নাইমুর রহমান (০.৮৭%) এবং উত্তরা প্রপার্টিজ লিমিটেড (০.২২%)।

কর্নফুলি ইন্স্যুরেন্স:

কর্নফুলি ইন্স্যুরেন্সের ৩ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, শারমিন নাসির (০.১০%), দিলরুবা শারমিন (০.১১%) এবং উম্মে খাদিজা মেঘনা (১.১৩%)।

প্রগ্রেসিভ লাইফ:

প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, নাজিম তাজিক চৌধুরী (০.৬২%) এবং নাহিদ চৌধুরী (০.০৩%)।

প্রভাতী ইন্স্যুরেন্স:

প্রভাতী ইন্স্যুরেন্সের ২ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, বদলুর রহমান খান (০.০৮%) এবং হাবিব-ই-আলম চৌধুরী (০.০৬%)।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স:

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, মনজুর মো: সাইফুল আজম (০.০০%), মো: রুহুল আমিন  (০.০০%), মো: হাসান রাজিব প্রধান (০.০০%), মো: নাইম আক্তার (০.০০%) এবং মোজাফফর হোসেন (০.০১%)।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স:

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, মো: পারভেজ আহমেদ (০.১৯%), মুনিরা সিমু (০.০০%) এবং সন্দিপ দাস (০.১৮%)।

ইনটেক লিমিটেড:

ইনটেক লিমিটেডের ৩ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, এটিএম মাহবুবুল আলম (১.৮৩%), সাদিকা মাহবুব (০.৪০%) এবং মো: আনিসুজ্জামান (০.০৪%)।

কে অ্যান্ড কিউ:

কে অ্যান্ড কিউ লিমিটেডের ২ পরিচালকের দুই শতাংশ শেয়ার নেই। তারা হলেন, তাজওয়ার এম আউয়াল (০.৮৫%) এবং প্রগতি ইন্স্যুরেন্স (১.৬৫%)।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক সোহেল হুমায়ুনের শেয়ার ধারণের পরিমাণ ০.৮৪%।

দুলামিয়া কটনের পরিচালক মাহবুব আনাম শেয়ার ধারণের পরিমাণ ০.১৫%।

এক্সিম ব্যাংকের পরিচালক মো: আব্দুল মান্নানের শেয়ার ধারণের পরিমাণ ০.৫৫%।

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিচালক লোকমান চৌধুরীর শেয়ার ধারণের পরিমাণ ০.০৯%।

ইউনাইটেডের এয়ারওয়েজের পরিচালক শাহিনুর আলমের শেয়ার ধারণের পরিমাণ ১.৬৬%।

ফুওয়াং সিরামিকসের পরিচালক হাসনা অফগেনহাফেনের শেয়ার ধারণের পরিমাণ ০.০০%।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিচালক কায়সার আহমেদের শেয়ার ধারণের পরিমাণ ১.০৪%।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments