রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপরিবার থেকে বিয়ের চাপে বিজয়-তামান্না
spot_img
spot_img

পরিবার থেকে বিয়ের চাপে বিজয়-তামান্না

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের জনপ্রিয় দুই তারকা তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক নিয়ে এখন আর কোনো রাখঢাক নেই। সম্প্রতি মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলি অনুষ্ঠান শেষে বিজয়ের হাত টেনে ধরে তামান্নার গাড়িতে ওঠার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে বিজয়-তামান্নাকে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছে।

বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া । ছবি: সংগৃহীত

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গাঁটছড়া বাঁধতে বাবা-মায়ের চাপের মুখে পড়েছেন তামান্না ভাটিয়া। তাই খুব শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা করছেন বিজয়-তামান্না।

সম্প্রতি আর কোনও সিনেমার জন্য চুক্তিবদ্ধও হচ্ছেন না তামান্না। ভোলা শংঙ্কর ও জেলার সিনেমার কাভাল্লা গানের পর আর কোনও কাজ নিচ্ছেন না অভিনেত্রী।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই একজনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।

যদিও তামান্নার বরাবরের পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। সেটা হয়নি। তামান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা মেরে-কেটে ১০ বছর অভিনয় করত। আমি নিজের ক্ষেত্রে তেমনটাই হবে ধরে নিয়েছিলাম। ৩০ পর্যন্ত কাজ করব, তার পর বিয়ে, দুই সন্তান। ব্যাস, সংসার করব। কিন্তু আমার ত্রিশেই যেন পুনর্জন্ম হল।

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিজয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন তামান্না। তিনি জানিয়েছেন বিজয়ের সব কিছুই ভালো। শেষমেশ কি মধুর পরিণতি পাবে তাদের সম্পর্ক? সেটা সময়ই বলে দেবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments