শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাকিস্তান পিএসএলে গিয়েই মাঠে নামলেন: সাকিব
spot_img
spot_img

পাকিস্তান পিএসএলে গিয়েই মাঠে নামলেন: সাকিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান বিপিএলের গত রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে এলিমিনেটর রাউন্ড থেকে বিদায় নেয় ফরচুন বরিশাল।  এতে শেষ হয় সাকিব আল হাসানের বিপিএল যাত্রাও, কেননা তিনি ছিলেন বরিশালের অধিনায়ক।

এদিকে বিপিএল থেকে ছিটকে যাওয়ায় আগামী মার্স মাস (ইংল্যান্ড সিরিজের) আগ অবদি ফাঁকা সময়ে সাকিব পাড়ি জমিয়েছেন পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল)। যদিও পিএসএলে সাকিবের খেলা নিয়ে তেমন আলোচনা ছিল না।

জানা গেছে, পিএসএলের দল পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ নিয়মে তাকে দলে নিয়েছে পেশোয়ার। ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি’ হিসেবে এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছেন তারা। এছাড়া পিএসএল খেলেতে গতকাল মঙ্গলবার দুপুরেই পাকিস্তান পৌঁছে দলের সঙ্গে যোগ দেন তিনি। এর আগে গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির পক্ষ থেকে সাকিবের যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করে পেশোয়ার।

মূলত, মার্চের শুরুতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। আর তাই পিএসএলে পাঁচ ম্যাচ খেলতে দেশসেরা অলরাউন্ডারের সঙ্গে পেশোয়ারের চুক্তি হয়েছে। সেই অনুযায়ীই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এদিকে গতকাল চলমান পিএসএল আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামে পেশোয়ার জালমি। আর এ ম্যাচেই মাঠে নামেন সাকিব আল হাসান।

এর আগে চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব। ১১ ইনিংসে ১৭৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ৩৭৫ রান। এছাড়া বল হাতেও কম যাননি তিনি। নিয়েছেন ১০ উইকেটও।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments