মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপিএসজির বিদায় লিস্টে ৮ ফুটবলার
spot_img
spot_img

পিএসজির বিদায় লিস্টে ৮ ফুটবলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লুইস এনরিকে পিএসজির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। বছর বছর কোচ ছাঁটাই করা প্যারিসের ক্লাবে নতুন প্রজেক্ট শুরু করতে চান তিনি। দায়িত্ব নিয়েই অবশ্য বড় দুটি দায়িত্ব কাঁধে পড়েছে স্প্যানিশ কোচের।

চুক্তি নবায়ন না করে পিএসজি ছাড়তে চাওয়া ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হচ্ছে তাকে। নেইমার জুনিয়রকে রাখবেন নাকি ছেড়ে দেবেন এই সিদ্ধান্তও নিতে হবে। সঙ্গে গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে নতুন ফুটবলার কিনতে হবে।

তার আগে অবশ্য লুইস এনরিকে ‘গুড বাই’ লিস্ট করে ফেলেছেন। অর্থাৎ গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে তিনি পিএসজি আট ফুটবলারকে ছেড়ে দিতে চান। তাদের বিক্রি করে এবং বেতনের অর্থ থেকে মুক্তি নিয়ে নতুন ফুটবলার কিনতে চান।

ওই লিস্টে আছেন গত মৌসুমে ধারে গ্যালাতাসারেতে ২৪ ম্যাচ খেলে ২২ লিগ গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। আছেন লিভারপুল থেকে পিএসজি এসে ফ্লপ হওয়া ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো উইজনালডম।

এছাড়া আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস, অভিজ্ঞ গোলরক্ষক কেইলর নাভাস, গত মৌসুম ধারে বেনফিকায় খেলা জার্মান ফরোয়ার্ড জুলিয়ান ড্রাক্সলারসহ কলিন দাগবা, লেভিন কুরজাওয়া, আব্দু দাইলো আছেন তালিকায়।

নতুন মৌসুমের জন্য এরই মধ্যে অবশ্য পিএসজি পাঁচ ফুটবলার কিনেছে। ফ্রি এজেন্টে রিয়াল মাদ্রিদ থেকে মার্কো অ্যাসেনসিও, ইন্টার মিলান থেকে মিলান স্ক্রিনিয়ার এসেছেন প্যারিসে। উরুগুয়ের মিডফিল্ডার ম্যানুয়েল উগার্টে, ফ্রান্স ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ ও দক্ষিণ কোরিয়ার অ্যাটাকিং মিডিফিল্ডার লি ক্যাং ইনকে কিনেছে পিএসজি।

ডেইলি শেয়ারবাজার েডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments