ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬২ পয়সা। গত বছরে একই সময়ে ছিল ৫ টাকা ৭৪ পয়সা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৫৬ টাকা ১২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments