ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্প্রতি ইউক্রেন-রাশিয়া ইস্যুকে কেন্দ্র করে পুঁজিবাজারে আতঙ্ক বিরাজ করেছে। গেল কয়েক কার্যদিবস সূচক পতনের পাশাপাশি দৈনিক লেনদেনেও পড়েছিল নেতিবাচক প্রভাব। সেই আতঙ্ক কাটিয়ে পুঁজিবাজারে সুবাতাস বইতে শুরু করেছে। তারই ফলে আজ ১ মার্চ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৩.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৩.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮৯.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭৬২ টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ৫৪১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৯৮ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৬৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৭৩৯.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৫৩.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৮২.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩১৪ টির, কমে ৩৬ টির এবং অপরিবর্তিত রয় ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮৩.২৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার ৮ টি শেয়ার ১ লাখ ৬৩৭ হাজার ৩১১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩০ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৮ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৮৩.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৭২৪.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪০ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩৬৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৫৪২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৮২৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments