ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে আসছে বাংলাদেশে অবস্থিত সকল ব্যাংকের বিপুল পরিমাণ বিনিয়োগ। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড যারা এখনো গঠন করেনি বা গঠন করেও বিনিয়োগে আসেনি তাদেরকে বিনিয়োগের আসার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে আজ ২৩ মার্চ চিঠি পাঠানো হয়েছে।

এছাড়া আইন অনুযায়ী, ব্যাংকগুলো তাদের মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। কিন্তু অনেক ব্যাংক বিনিয়োগ সীমার অনেক নিচে অবস্থান করছে। তাদেরকে নতুন করে বিনিয়োগ করার জন্যও কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। বিএসইসি নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরে এ সংক্রান্ত চিঠি মোট ৬১ ব্যাংককে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগের ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠন করার নির্দেশনা দেয় যা ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের বাইরে থাকবে। সে মোতাবেক যেসব ব্যাংক এখনো বিশেষ ফান্ড গঠন করেনি কিংবা গঠিত ফান্ড থেকে পুঁজিবাজারে বিনিয়োগ করেনি তাদেরকে বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে ব্যাংকগুলো তাদের মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারলেও অনেক ব্যাংক বিনিয়োগ সীমার নিচে অবস্থান করছে। তাদেরকে নতুন করে বিনিয়োগ করার জন্যও কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪২টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক ও ৯টি বিদেশি ব্যাংকসহ বাংলাদেশে মোট তালিকাভুক্ত ৬১ ব্যাংককে উল্লেখিত নির্দেশনা জানানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments