বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে কারেকশন: কমেছে লেনদেন
spot_img
spot_img

পুঁজিবাজারে কারেকশন: কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার, ৭ আগস্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে পুঁজিবাজারে প্রধান সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ারের দর কমেছে। সেই সাথে কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩৩.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ০৮.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪.০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫৯.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৫৩৩ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ৪০৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১১৭ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩১২.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭৫.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৬৫.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৯ টির, কমেছিল ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৩৪২ টি শেয়ার ২ লাখ ১ হাজার ২১৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১১৯০ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭২ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৯.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২১.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১১৪ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৯৬২ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ২১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৪৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে  ৪২ লাখ ১৪ হাজার ৯১৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments