শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে কেনাবেচা বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
spot_img
spot_img

পুঁজিবাজারে কেনাবেচা বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে শেয়ারের অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। তাই ব্যাংক বন্ধ থাকলে বাজারে লেনদেনও বন্ধ থাকে। তবে রোববার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার ব্যাংক হলিডেতে লেনদেন বন্ধ থাকবে। এর ফলে পুঁজিবাজারে কোনো প্রকার লেনদেন হবে না। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে।

জানা যায়, হলিডিতে ব্যাংক খোলা থাকে হিসাব মেলানোর জন্য। এদিন কোনো ধরনের লেনদেন হয় না। তবে গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারেন।

সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

একইভাবে ১ জুলাই তারিখও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments