বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
spot_img
spot_img

পুঁজিবাজারে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন কমে প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে গেছে। ডিএসইতে আজ টাকার পরিমাণে ৮২৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা প্রায় গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২০ ডিসেম্বর ডিএসইতে ৮৬০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৩১ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩০ শতাংশ বা ৭৪.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৪৯.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৫.৩৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬০.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টির। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৯৭৩টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮২৩ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা।

০.৩৪ শতাংশ বা ১৯.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৪.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৯.৮৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ২১৫টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯০৫ কোটি ৯০ লাখ ৩৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৭ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২০ শতাংশ বা ২০০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৭৪.৯৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.২২ শতাংশ বা ১২৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৪২.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮২ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৯৫১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments