ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড নন-করভারটেবল বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টেবল, সাবঅর্ডিনেটেড বন্ড। আজ শনিবার অনুষ্ঠিত ব্যাংকের ২২৮তম পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৭ বছরের জন্য বন্ডটি ইস্যু করা হবে। ব্যাংকটি মূলধন বৃদ্ধি (টায়ার-টু) ব্যাসেল থ্রি শর্ত পূরণের জন্য এই বন্ড ইস্যু করা হবে। তবে সব কিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের উপর। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা তুলবে ব্যাংকটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments