ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নের জন্যে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ৫ ব্যাংক ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এছাড়া আরও ৮ ব্যাংক এই তহবিল গঠনের প্রক্রিয়াধীন রয়েছে।

ব্যাংকগুলো হচ্ছে- সোনালি ব্যাংক, রূপালি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক ও দি সিটি ব্যাংক।
এছাড়া তহবিল গঠনের প্রক্রিয়ায় রয়েছে- ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক এবং অগ্রনি ব্যাংক।
উল্লেখ্য, পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় সহজ শর্তে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকার ঋণ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সূত্র: বিবি
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ





























Recent Comments