বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে বিশ হাজার কোটি টাকার ফান্ড ও সুদ মওকুফ চায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারে বিশ হাজার কোটি টাকার ফান্ড ও সুদ মওকুফ চায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের উন্নয়নে বিশ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ ও মার্জিন ঋণের সুদ মওকুফ চায় বিনিয়োগকারীরা।

 

আজ ২৬ ডিসেম্বর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ.কে. এম. মিজান-উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০১০ সালে পুঁজিবাজারে যে মহাধ্বস নেমে এসেছিল সেটা ২০২০ সালের মার্চ পর্যন্ত অব্যাহত ছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। বাজারে আস্থা ও তারল্য সংকটের কথা প্রায়ই শোনা যায়। আস্থা ফিরতে শুরু করলে ও ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের হাতে টাকার স্বল্পতা রয়েছে। তাছাড়া ব্যাংকগুলো পুঁজিবাজারে ২০০ কোটি টাকা করে বিনিয়োগের কথা থাকলেও তা সঠিকভাবে বিনিয়োগ হয়নি। তাই পুঁজিবাজারের উন্নয়নে বিশ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়ে আইসিবি, মার্চেন্ট ব্যাংক ও বিভিন্ন ব্রোকার হাউজের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের সহজশর্তে ৫% হার সুদে বিনিয়োগের সুযোগ দিলে বাজার গতিশীল হবে এবং সাধারণ বিনিয়োগকারী ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।

উল্লেখ্য, বর্তমানে হাউজগুলো ও মার্চেন্ট ব্যাংকে যে মার্জিন লোন চালু রয়েছে সেখানে উচ্চ সুদ বহাল রয়েছে। এই সুদের হার কমিয়ে সর্বোচ্চ ৯% হারে নামিয়ে আনতে হবে এবং বিনিয়োগকারীদের পূর্বের মার্জিন লোনের সুদ মওকুফ করার জোড় দাবি জানান বিনিয়োগকারীরা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments