রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজার থেকে ৯৩ কোটি টাকা তুলতে ইসলাম অক্সিজেনের রোড শো
spot_img
spot_img

পুঁজিবাজার থেকে ৯৩ কোটি টাকা তুলতে ইসলাম অক্সিজেনের রোড শো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৯৩ কোটি টাকা তুলতে রোড শো সম্পন্ন করেছে ইসলাম অক্সিজেন লিমিটেড। আজ ২৫ অক্টোবর হোটেল রেডিশন ব্লুতে কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পক্ষ থেকে চেয়ারম্যান শহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল ইসলাম, পরিচালক আজহারুল ইসলামসহ কোম্পানির অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মার্কেট স্টেকহোল্ডারদের মধ্যে বিএসইসি,ডিএসই,সিএসই’র প্রতিনিধি, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও সিকিউরিটিজ হাউজের প্রতিনিধি এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

ইসলাম অক্সিজেন পুঁজিবাজার থেকে ৯৩ কোটি টাকা উত্তোলন করে নতুন ফ্যাক্টরী বিল্ডিং স্থাপন, প্ল্যান্ট এবং মেশিনারিজ স্থাপনে ব্যয় করবে। রোড শো’তে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক  মো: নুরুল ইসলাম জানান, ২০২৫ সালে আমাদের প্রজেক্ট রেভিনিউ হবে ২৭০ কোটি ২৭ লাখ টাকা এবং উৎপাদন ক্ষমতা বেড়ে হবে বছরে ৪ কোটি ৮৭ লাখ টাকা। আমরা বাংলাদেশের মার্কেট চাহিদা পূরণ করে অন্যান্য উন্নত দেশগুলোতেও তখন রপ্তানি করতে পারবো। শেয়ারহোল্ডারদের সঠিক রিটার্ন দেওয়ার পাশাপাশি পুঁজিবাজারে আমাদের পরবর্তী মাইলফলক শুরু করতে পারবো।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুারের দায়িত্বে রয়েছে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments