ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া, ঢাকা এর পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন এবং ওসি, ইন্টেলিজেন্স মোঃ আব্দুল্লাহ আল মামুন ঢাকা ইপিজেডস্থ রিং শাইন টেক্সটাইলস্ লিমিটেডের ফ্যাক্টরী পরিদর্শন করেন।

আজ বুধবার ১২ এপ্রিল ২০২৩ ইং তারিখ সকাল ১০:৩০ মিনিটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, রিং শাইন টেক্সটাইলস্ লিমিটেড এর ফ্যাক্টরী পরিদর্শন করেছেন।
এসময় রিং শাইন টেক্সটাইলস্ লিমিটেড এর কোম্পানী সচিব অনিরুদ্ধ পিয়াল, মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক মোঃ তোফায়েল আহমেদসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান। কোম্পানী সচিব পুলিশ সুপারকে কোম্পানীর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনকালে তাঁরা ফ্যাক্টরীর বিভিন্ন উৎপাদন ফ্লোর ঘুরে দেখেন এবং শ্রমিকদের সাথে কুশলাদি বিনিময় করেন। ফ্যাক্টরী পরিদর্শন শেষে মোঃ সাখাওয়াত হোসেনকে কর্মকর্তা এবং শ্রমিকদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করে সন্তুষ্ট চিত্তে ফ্যাক্টরী ত্যাগ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments