মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপুস্পা ২’ মুক্তির আগেই এল ‘পুষ্পা ৩’র ঘোষণা!
spot_img
spot_img

পুস্পা ২’ মুক্তির আগেই এল ‘পুষ্পা ৩’র ঘোষণা!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এখনও প্রায় মাস ছয়েকের অপেক্ষা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে মুক্তি পেতে যাচ্ছে ‘পুস্পা ২’। তার আগেই ‘পুষ্পা ৩’র ঘোষণা এল। ছবিটি কবে আসবে, তা জানিয়ে ছবির নায়ক আল্লু অর্জুন।

‘পুষ্পা’র তৃতীয় কিস্তি সম্পর্কে অর্জুন জানান, ‘‘পুষ্পা ৩’র জন্য অপেক্ষা শুরু করুন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা ভাবনা আছে। তার ছক আমরা ইতিমধ্যে করে ফেলেছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।’ এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ চড়েছে অনুরাগীদের। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য আর পাওয়া যায়নি।

গত বছর এপ্রিল মাসে আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। দ্বিতীয়বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। তার মাঝেই ‘পুষ্পা’ ৩-এর ঘোষণা আগ্রহ আরও খানিকটা বাড়িয়ে দিল।

প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার জুটি ঝড় তুলেছিল বক্স অফিসে। ব্যবসার নিরিখে ‘পুষ্পা’র কাছে পিছিয়ে পড়েছিল অনেক ছবিই। ভারতের বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। তারপর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’র অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments