ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির ২৩ লাখ ৫০ হাজার শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করেছে ট্রাউজার লাইন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসই মাধ্যমে কোম্পানিটির এসব শেয়ার কেনা হয়েছে। এ সংক্রান্ত ঘোষণা গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছিল।
ট্রাউজার লাইন লিমিটেডের পরিচালক মিসেস রানা লায়লা হাফিজ একইসঙ্গে পূবালী ব্যাংক পিএলসির একজন পরিচালক এবং ট্রাউজার লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোম্পানিটির ঘোষণায় জানানো হয়েছে, পুবালী ব্যাংকের ২৩ লাখ ৫০ হাজার শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

































Recent Comments