বৃহস্পতিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপোশাক রপ্তানিতে ধাক্কা
spot_img
spot_img

পোশাক রপ্তানিতে ধাক্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সদ্য সমাপ্ত মে মাসে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে বড় ধরনের ধাক্কা লেগেছে। এর প্রভাবে সামগ্রিকভাবে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। আলোচিত মাসে গত বছরের একই সময়ের তুলনায় মোট রপ্তানি কমেছে ৭ শতাংশেরও বেশি।

বুধবার (৩ জুন) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)–এর সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে দেশে মোট রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। একই সময়ে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে। গত বছরের মে মাসে এই খাতের রপ্তানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে পোশাক রপ্তানি কমেছে প্রায় ৮ শতাংশ।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশের মোট রপ্তানি আয় ২ দশমিক ৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪১ শতাংশ কম। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে পোশাক রপ্তানি আয় ছিল ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, টানা আট মাস রপ্তানি আয় কমার পর গত এপ্রিলে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস পাওয়া গিয়েছিল। তবে মে মাসে আবারও রপ্তানি আয় কমে যাওয়ায় সেই ইতিবাচক ধারা ধরে রাখা সম্ভব হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments