রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedপ্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ইপিএসে ধস: কারণ ব্যাখ্যা করেনি কোম্পানি
spot_img
spot_img

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ইপিএসে ধস: কারণ ব্যাখ্যা করেনি কোম্পানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস ব্যাপক হারে কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৬৮ টাকা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ২.১৯ টাকা। এতো বিপুল পরিমাণ ইপিএস কমার কারণ উল্লেখ করার বিধান থাকলেও কোম্পানিটির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে তা করেনি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

এদিকে নয় মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.০৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৯৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৮৫ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫.৪২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments