বৃহস্পতিবার, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রতারণার মামলায় তানজিন তিশা জামিন পেলেন
spot_img
spot_img

প্রতারণার মামলায় তানজিন তিশা জামিন পেলেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ প্রতিষ্ঠানের নির্বাহী আমিনুল ইসলাম ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, তানজিন তিশা প্রতিষ্ঠানটি থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন। তিনি শাড়িটির প্রচারণা করবেন এবং নির্ধারিত মূল্য পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে পরবর্তীতে তিনি শাড়িটির মূল্য পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।

মামলা দায়েরের পর আদালত বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। তদন্ত শেষে ডিবি আদালতে প্রতিবেদন জমা দেয়।

পরে ওই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের পর তিনি জামিন পাওয়ায় আপাতত মামলায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments