বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রতিপক্ষ থেকে সতীর্থ—মেসির পাশে দেখা যেতে পারে ক্যাসেমিরোকে
spot_img
spot_img

প্রতিপক্ষ থেকে সতীর্থ—মেসির পাশে দেখা যেতে পারে ক্যাসেমিরোকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপীয় ফুটবলে নিজের ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। বয়স ৩৪ হলেও এখনও দারুণ ছন্দে রয়েছেন তিনি। প্রতিটি ম্যাচেই তার পারফরম্যান্সে সন্তুষ্ট সমর্থকেরা, অনেকেই তাকে দলে রাখার দাবিও জানাচ্ছেন।

বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন ক্যাসেমিরো। তবে আগামী জুনে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, এই চুক্তি আর নবায়ন করবেন না। ক্লাব কর্তৃপক্ষ চুক্তি বাড়ানোর চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি—এই অধ্যায়ের ইতি টানতেই চান।

জাতীয় দল ব্রাজিলের হয়েও তিনি গুরুত্বপূর্ণ সদস্য। চোটের কোনো সমস্যা না থাকলে আসন্ন ফিফা বিশ্বকাপে তাকে স্কোয়াডে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি কোচ কার্লো আনচেলত্তির নজরেও রয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

এদিকে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। দল ছাড়তে যাওয়া স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটসের বিকল্প হিসেবে ক্যাসেমিরোর ওপর নজর রাখা হয়েছে। যদিও তাদের খেলার ধরনে পার্থক্য রয়েছে, তবুও মাঝমাঠে প্রভাব বিস্তারের দিক থেকে দুজনই সমান কার্যকর।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments