রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপ্রথমবারের মতো সৌদিতে অনুষ্ঠিত হবে অলিম্পিক
spot_img
spot_img

প্রথমবারের মতো সৌদিতে অনুষ্ঠিত হবে অলিম্পিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথমবারের মতো সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার (১২ জুলাই) আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ঘোষণা দিয়েছে যে  ২০২৫ সালের অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গত কয়েক বছর ধরে সম্ভাব্য অলিম্পিকে ভক্তদের একটি তরুণ প্রজন্মের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবে অলিম্পিকের আয়োজন এরই একটা প্রয়াস।

সৌদি আরব বর্তমানে ফুটবল, বক্সিং এবং গলফসহ বিভিন্ন খেলাধুলায় প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে। গত বছর সৌদি আরব একটি বার্ষিক স্পোর্টস বিশ্বকাপ চালু করে। এর প্রথম সংস্করণটি বর্তমানে রিয়াদে ৩ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেন, আমরা একটি তরুণ জাতি, যেখানে ২৩ মিলিয়নেরও বেশি খেলোয়াড় রয়েছে। আমাদের দেশ পেশাদার খেলাধুলার জন্য বিশ্বব্যাপী একটি কেন্দ্র হয়ে উঠেছে। এটি (অলিম্পিক আয়োজন) আমাদের তরুণ ক্রীড়াবিদ, আমাদের দেশ এবং বিশ্বব্যাপী খেলাপ্রেমীদের জন্য একটি ভালো পদক্ষেপ।

এছাড়া আইওসি সভাপতি টমাস বাখ বলেন অলিম্পিক গেমসে সৌদির সঙ্গে কাজ করতে পেরে আমরা খুব ভাগ্যবান। অলিম্পিক গেমস এই অভিজ্ঞতা থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments