শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রথমবার আরিফিন শুভকে পর্দায় দেখলেন তার মা
spot_img
spot_img

প্রথমবার আরিফিন শুভকে পর্দায় দেখলেন তার মা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এতদিন পর্দায় যাকে দেখে বুঁদ ভক্তরা, ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার মাধ্যমে প্রথমবার ছেলে আরিফিন শুভকে পর্দার প্রথমবার দেখলেন তাঁর খাইরুন নাহার।

গত বৃহস্পতিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসের সন্ধ্যার শো উপভোগ করেন তিনি। এ সময় মায়ের কাছে টিকিট কাউন্টার উপস্থিত থেকে নিজের সিনেমার টিকিট বিক্রি করতেও দেখা যায় শুভকে। প্রথমবার মা সিনেমা দেখায় উচ্ছ্বসিত আরিফিন শুভ। নায়কের ভাষ্য, ‘মা আমাকে পর্দায় প্রথম দেখলো, সবাই জানানেন উনি মানসিক ও শারিরীকভবে অসুস্থ, তারপরও উনাকে নিয়ে এসেছি। মাকে আমার সিনেমা তাঁর জীবদ্দশায় দেখাতে পারলাম সেজন্য সৃষ্টিকর্তা কাছে অশেষ কৃতজ্ঞতা।’

সিনেমা দেখে মা কী বলেছেন, ‘আমি উনার পাশে বসে সিনেমা দেখেছি। পাশে বসে কীভাবে দুবাই গেলাম সেটা জানতে চেয়েছে, কেন গোলগোলি করছি সেটা জানতে চেয়েছে।’

শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে সিনেমা হলে চলছে ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, দর্শকদের ভালো সাড়া পাচ্ছেন তাঁরা।

সিনেমাটির জন্য নয় মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে নায়কের বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে।

এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments