ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১১ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১০ টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬৮৫ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২৯.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৯.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০১.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ৯০৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments