ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আটটি ট্রাকে এসব ইলিশ ভারতের পেট্রাপোলে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।
বন্দর সূত্র জানায়, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানে ইলিশ আমদানি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল। অপরদিকে বাংলাদেশ থেকে ছয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ইলিশ রপ্তানি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকী ট্রেডিং।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানি করা হবে। এর মধ্যে ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অনুমতির বণ্টন অনুযায়ী একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে মোট ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে মোট ৪০ টন ইলিশ রপ্তানি করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা


































Recent Comments