ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সাজাপ্রাপ্ত চার আসামি জামিন আবেদন করেছেন হাইকোর্টে। আজ ৩১ মে, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ার এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলারোয়া থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে কলারোয়া বাজারে বিএনপি অফিসের সামনে পৌঁছালে তার প্রাণ নাশের চেষ্টা করে সন্ত্রাসীরা। হামলায় তিনি প্রাণে রক্ষা পেলেও তার গাড়িবহরে থাকা কয়েকজন আহত হন।
আসামিরা হলেন- সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মো. ইয়াছিন আলী, তোফাজ্জল হোসেন ও মাহফুজুর রহমান। আসামিরা সবাই চার বছরের সাজাপ্রাপ্ত।
উল্লেখ্য, জামিনের বিষয়ে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


































Recent Comments