শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপ্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
spot_img
spot_img

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) টানাপোড়েন নিষ্পত্তিসহ পুঁজিবাজারের উন্নয়নে দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন বিনিয়োগকারীরা। এ উদ্দেশ্যে আজ ২৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। 

তথ্যমতে, আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। এ সময় সংগঠনের ২০ সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবাদ কর্মসূচি পালন শেষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, ‘শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি’র মধ্যে একটি টানাপোড়ন চলছে। এ পরিস্থিতিতে নাজুক অবস্থায় রয়েছেন শেয়ারবাজারসহ বিনিয়োগকারীরা। তাই দুইটি নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েন নিষ্পত্তি এবং শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। এ লক্ষ্যে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি।’

তিনি আরও বলেন, ‘শেয়ারবাজার নিয়ে বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ রয়েছে। এছাড়া বিভিন্ন সময় শেয়ারবাজারের জন্য নেতিবাচক সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। যার কারণে শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments