ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১৬ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৫০ কোটি ৮৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৭ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৭৭ লাখ ৭৫ হাজার ৬৩২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments