বৃহস্পতিবার, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপ্রবাসী আয়ে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি ১২.৯ শতাংশ
spot_img
spot_img

প্রবাসী আয়ে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি ১২.৯ শতাংশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ দশমিক ৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৮ দশমিক ৮৫৬ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে প্রায় ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এদিকে চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনেও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি বজায় রয়েছে। এ সময়ে দেশে এসেছে ১ দশমিক ৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ২৭০ বিলিয়ন ডলার। সেই হিসাবে অক্টোবরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ।

শুধু ১৩ অক্টোবর এক দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৫ মিলিয়ন বা ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হচ্ছে রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবাহ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments