রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপ্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ এম ওমর তৈয়ব
spot_img
spot_img

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ এম ওমর তৈয়ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যাংকিং খাতে ২৬ বছরের বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন সৈয়দ এম ওমর তৈয়ব প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

শনিবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বর্তমানে তিনি প্রেষণে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পদোন্নতির পরও তিনি প্রতিষ্ঠানটিতে এই দায়িত্ব অব্যাহত রাখবেন। তার নেতৃত্বে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন ও রূপান্তর এসেছে বলে জানিয়েছে ব্যাংকটি।

সৈয়দ এম ওমর তৈয়বের ব্যাংকিং খাতে বহুমুখী অভিজ্ঞতা রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত, কনজ্যুমার ও শাখা ব্যাংকিং এবং ঋণঝুঁকি ব্যবস্থাপনায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন।

২০২০ সালে প্রাইম ব্যাংকে পুনরায় যোগ দেওয়ার আগে তিনি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, প্রাইম ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি প্রধান ব্যবসা কর্মকর্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের প্রধান, ঋণ ও আদায় বিভাগের প্রধান, খুচরা ও ক্ষুদ্র ব্যবসার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, উদীয়মান ক্ষুদ্র ব্যবসা বিভাগের প্রধান এবং সম্পদ বিভাগের প্রধানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেন। সেখানে কনজ্যুমার ব্যাংকিং বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেন তিনি।

সৈয়দ এম ওমর তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে নির্বাহী ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরম্যান্স থেকে ঋণ দক্ষতা মূল্যায়নবিষয়ক সনদপ্রাপ্ত পেশাজীবী। এ ছাড়া ইনস্টিটিউট ফর মার্জার্স, অ্যাকুইজিশনস অ্যান্ড অ্যালায়েন্সেস থেকে আন্তর্জাতিক একীভূতকরণ ও অধিগ্রহণবিষয়ক সনদ অর্জন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments