বৃহস্পতিবার, ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপ্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ
spot_img
spot_img

প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় রহিম গ্রুপের কর্মীরা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ
করবেন, যার মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা। এছাড়াও তারা প্রাইম
ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’-এর সেবা উপভোগ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের
মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদানসহ কর্পোরেট পেমেন্ট কার্যক্রম আরও সহজ এবং নিরবচ্ছিন্নভাবে
করতে পারবে রহিম গ্রুপ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং রহিম গ্রুপ-এর
এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফ মহসিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস
প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিক, এসভিপি ও টিম হেড,
করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং; হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল
ব্যাংকিং এবং হাসিবুর রহমান, ভিপি, করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং। এছাড়া রহিম গ্রুপের হেড
অব অ্যাকাউন্টস গোলাম সারোয়ার; সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাইফুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের
অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/শে

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments