ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ১৪ প্রতিষ্ঠানের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিম্নে প্রতিষ্ঠানগুলোর ইপিএস তুলে ধরা হলো-
ন্যাশনাল ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫ টাকা ৪৯ পয়সা।
প্রাইম ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৭ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ১ টাকা ৮১ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ১৯ পয়সা। গত বছর একই সময়ে ছিল ২৫ টাকা ১৮ পয়সা।
এছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (১.১৩) টাকা। গত বছর একই সময়ে ছিল ৭ টাকা ১৫ পয়সা।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৬৪ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে৷ ৭৬ পয়সা। গত বছরও প্রথম দুই প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস ১ টাকা ৩ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ১৩ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৫৯ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২২ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৬৬ পয়সা।
ফিনিক্স ইন্সুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৭০ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৯২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৪১ টাকা ৮৩ পয়সা।
এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ৮ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে ইপিইউ হয়েছিল ৪০ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩৩ পয়সা।
এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: বছরের প্রথম প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০.৮ টাকা।
একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১১.১০ টাকা।
ঢাকা ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭০ পয়সা।
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স: ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কনসুলেটেড ১৪৪ কোটি ৭২ লাখ টাকার প্রিমিয়াম আয় হয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ৯৬ কোটি ১২ লাখ টাকা। সমাপ্ত সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে কনসুলেটেড ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ টাকা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির কনসুলেটেড প্রিমিয়াম আয় হয়েছে ১৬৪ কোটি ৬২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ টাকা। আগের বছর একই সময় কোম্পানির কনসুলেটেড প্রিমিয়াম আয় ছিল ১১৩ কোটি ১৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ টাকা।
রেকিট বেনকিজার: দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ টাকা ৩৬ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৩২ টাকা ৬৪ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ টাকা ৬৮ পয়সা। গত বছরে প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৬২ টাকা ৩ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৬ টাকা ৩২ পয়সা। গত বছর ছিলো ২৩২ টাকা ৯৮ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৪৫ টাকা ২৫পয়সা। গত বছর একই সময়ে ছিল ১৪৩ টাকা ৯৬ পয়সা।
ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) শূন্য ছিলো। গত বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছিলো ৭৫ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৪ পয়সা। গত বছর একই সময়ে হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৪২ পয়সা। গতবার একই সময়ে ছিলো ১৪ টাকা ৬৩ পয়সা।
এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০৭২২ টাকা। গত বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছিলো ০.১২২৭ টাকা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.২৮৭৫ টাকা। গত বছর একই সময়ে হয়েছিল ১.৪৪৬২ টাকা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১ টাকা ০৯ পয়সা।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৩৭ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৭ পয়সা। গত বছরে প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৮৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৬ পয়সা। গত বছর ছিলো ১৭ টাকা ৯ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৯১পয়সা। গত বছর একই সময়ে ছিল ৮৯ পয়সা।
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড: প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২)তারিখে সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্য মতে, প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.০৩৮৯ টাকা। যা গত বছর এসময় ছিলো ০.১০২২ টাকা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০.৫৮ টাকা।
উল্লেখ্য, ফান্ডটির ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (নেগেটিভ) ০.৫৪ টাকা। গত বছর একই সময়ে ছিল (নেগেটিভ) ০.৬২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments