ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং এণ্ড ফাইন্যান্স লিমিটেড ডিভিডেন্ড (লভ্যাংশ) ও প্রথম প্রান্তিকের (জানুয়ারী’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমত, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি সূত্র মতে, এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ৫৮ পয়সা।
অন্যদিকে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৯৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ সেপ্টেম্বর।
এছাড়া, প্রথম প্রান্তিকে ((জানুয়ারী’-মার্চ’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা।
শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ১৬ টাকা ৩৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments