সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপ্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা: এমডি’র কারাদন্ড
spot_img
spot_img

প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা: এমডি’র কারাদন্ড

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: লকডাউন অমান্য করে কারখানা খোলা রাখায় এবং শ্রমিকদের কাজে আসতে বাধ্য করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান এ জরিমানা ও কারাদণ্ড দেন।

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) শিলু রায় এ খবর নিশ্চিত করে জানান, জরিমানা অনাদায়ে আরও একমাস কারাদণ্ড হবে। আগামী ১৩ দিন কারখানা সিলগালা থাকবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ শহরের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত প্রিমিয়ার সিমেন্টের কারখানায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়। ওই শ্রমিকের নাম মো. শাহাবুল (৩৮)। এতে লকডাউনে কারখানা খোলা রাখায় বিকালে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরামপুরের মৃত শামসুদ্দিনের ছেলে। কারখানায় কর্মরত অবস্থায় ক্লিংকার টানার ফিতায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের প্রশাসন বিভাগের পক্ষ থেকে কারখানায় কর্মরত শ্রমিকদের উদ্দেশে জারি করা একটি নোটিশ বাংলা ট্রিবিউনের মুন্সীগঞ্জ প্রতিনিধির হাতে এসেছে। নোটিশে শ্রমিকদের ঈদের ছুটি কাটিয়ে ২৩ জুলাই সকাল ৬টার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কোম্পানি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে ঘোষণা দেয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments