প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা গত ২৬ ডিসেম্বর ২০২১ ইং তারিখ রোজ রবিবার কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফা হায়দার এর সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটর্ফম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারবৃন্দ ২০২১ইং সনের ৩০ শে জুন সমাপ্ত বছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

ডিরেক্টরস রিপোর্টের সারসংক্ষেপ এবং শেয়ারহোল্ডাদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক। সভায় অন্যান্যের মধ্যে অনলাইনে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ এরশাদুল হক এবং স্বতন্ত্র পরিচালক মাহফজুর রহমান, ফখরুল ইসলাম ও এ.কে.এম. দেলোয়ার হুসাইন – এফ.সি.এম.এ, সি.এফ.ও. মো: সেলিম রেজা – এফ.সি.এ, কোম্পানী সচিব কাজী মোহাম্মদ সফিকুর রহমান এবং প্রধান অভ্যন্তরিন নিরীক্ষক মো: আমিনুল ইসলাম। সম্মানীত পরিচালক ও বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশন এর সভাপতি মোঃ আলমগীর কবির তার সমাপনী বক্তৃতায় উল্লেখ করেছেন যে প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে দেশের সিমেন্ট সেক্টরে দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট ব্র্যান্ড এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার কার্যক্রমে পরিসমাপ্তি ঘটান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments