সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রেম থেকে বিরোধ, ফের মুখোমুখি হৃতিক-কঙ্গনা
spot_img
spot_img

প্রেম থেকে বিরোধ, ফের মুখোমুখি হৃতিক-কঙ্গনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রায় এক দশক ধরে চলা হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের বিতর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে। এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ট্রেন্ডকে ঘিরে পরোক্ষভাবে মুখোমুখি হলেন দুজন। সম্প্রতি লেখক ফ্রেডি বার্ডি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা ছিল, পৃথিবীর উচিত হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া।

ওই পোস্টের প্রতিক্রিয়ায় হৃতিক লেখেন, “শুধু ‘বি’-কে অপছন্দ করেন বলে ‘এ’-এর পক্ষ নেওয়া আমাদের সমাজের বড় সমস্যাগুলোর একটি। আমি তথ্য-প্রমাণের ভিত্তিতে সঠিক সময়ে মতামত দিতে বিশ্বাস করি। সেটাই ন্যায্য। তবে এখন আর এসব নিয়ে কে-ই বা ভাবছে!”

হৃতিকের মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটি কঙ্গনার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধের প্রসঙ্গ বলে মনে করছেন।

এর কয়েক ঘণ্টার মধ্যে হৃতিকের মন্তব্য নিয়ে প্রকাশিত একটি সংবাদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রতিক্রিয়া জানান কঙ্গনা। তিনি লেখেন, ‘প্রিয় হৃতিক, তুমি তোমার জীবনের সঙ্গী সাবা আজাদকে পেয়েছো, এতে আমি সত্যিই খুশি। তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভালো লাগে। এখন তুমি একটি স্থায়ী সম্পর্কে আছো, তাই এভাবে একজন নারীকে খোঁচা দেওয়া তোমার মানায় না।’

এরপর তিনি আরও বলেন, ‘যারা তোমার নাম ব্যবহার করে আমাকে হয়রানি ও ট্রল করছে, তাদের বিরুদ্ধে কথা বলা উচিত। আগুনে আর ঘি ঢেলো না। এতে তোমার সঙ্গীকেও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। আশা করি, তুমি ভবিষ্যতে এমন অযৌক্তিক মন্তব্য করা থেকে বিরত থাকবে।’

সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে সামাজিক মাধ্যমে বাকবিতণ্ডা শুরু হয়। জবাবে সৌরভ দাস মজা করে বলেন, ‘আমার বন্ধুরা বলছে, আমি নাকি তরুণ হৃতিক রোশনের মতো দেখতে। তাই হয়তো কঙ্গনা আমাকে টার্গেট করছেন।’

এই মন্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে হৃতিক-কঙ্গনার পুরোনো বিতর্ক নিয়ে নতুন করে মিম ও আলোচনা শুরু হয়।

রেডিটে প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা যায়, একটি পোস্টে লেখা ছিল, ‘হৃতিক ভাই, দেশের স্বার্থে আপনি ওকে (কঙ্গনাকে) সামলে রাখতে পারতেন!’ সেখানে হৃতিকের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। পরে সেই পোস্টটি মুছে ফেলা হয় এবং হৃতিক সত্যিই সেটিতে ‘লাইক’ দিয়েছিলেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের প্রকাশ্য বিরোধের সূচনা ২০১৬ সালে। এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে নিজের ‘সিলি এক্স’ বলে উল্লেখ করার পর বিষয়টি বড় আকার ধারণ করে। হৃতিক শুরু থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার দাবি অস্বীকার করেন। এরপর দুই পক্ষের মধ্যে আইনি নোটিশ, ই-মেইল সংক্রান্ত অভিযোগ-পাল্টা অভিযোগ ও একাধিক প্রকাশ্য বিবৃতি নিয়ে দীর্ঘ আইনি-ব্যক্তিগত বিতর্ক শুরু হয়।

প্রায় এক দশক পরও সেই পুরোনো বিরোধ মাঝেমধ্যে নতুন প্রসঙ্গে সামনে চলে আসছে। এবারও একটি ভাইরাল সামাজিক মাধ্যম ট্রেন্ডকে কেন্দ্র করে সেই বিতর্ক আবার আলোচনায় উঠে এসেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments