শুক্রবার, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফাইনালে থাকছেন ট্রাম্প, সমর্থন দেবেন কাকে?
spot_img
spot_img

ফাইনালে থাকছেন ট্রাম্প, সমর্থন দেবেন কাকে?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি রূপ নিতে যাচ্ছে কূটনৈতিক ও রাজনৈতিক মিলনমেলায়। হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের উপস্থিতি এই টুর্নামেন্টের সফল সমাপ্তি নিশ্চিত করবে, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি দেখা, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ।’

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছিলেন যে ট্রাম্প ফাইনালে উপস্থিত থাকবেন এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এবার তাতে সিলমোহর দেওয়া হলো। এছাড়া শুক্রবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফা কর্মকর্তাদের সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্বকাপের এই আসরে ট্রাম্প সরাসরি কোনো ম্যাচ না দেখলেও টুর্নামেন্ট জুড়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে ইরানের প্রতি বিমাতাসুলভ আচরণ এবং মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দেওয়া লাল কার্ডের সিদ্ধান্তের বিষয়ে সরাসরি হস্তক্ষেপের ঘটনা বিতর্ক সৃষ্টি করেছিল। ট্রাম্প দাবি করেছেন, তার অনুরোধেই ফিফা সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছিল। এছাড়া ২০২৬ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব যুক্তরাষ্ট্রকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও তিনি নিজের কৃতিত্ব বারবার দাবি করেছেন।

ট্রাম্পের এই ট্রফি প্রদান নিয়ে কিছুটা অস্বস্তিও রয়েছে। এর আগে নিউ জার্সিতে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার পর ট্রাম্প চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দিয়ে মঞ্চ ছাড়তে দেরি করেছিলেন। সেবার চেলসির খেলোয়াড়দের উদযাপনের মাঝখানে ট্রাম্পের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার বিষয়টি বেশ সমালোচিত হয়েছিল। এমনকি পরে তিনি ট্রফিটির একটি রেপ্লিকা নিজের দপ্তরে রেখে দিয়েছিলেন বলেও খবর চাউর হয়।
ফাইনালের মঞ্চে ট্রাম্প উপস্থিত থাকলেও ট্রাম্প কোন দলকে সমর্থন করবেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। গত সপ্তাহে ন্যাটোর সম্মেলনে স্পেনকে নিয়ে করা তার বিরূপ মন্তব্যের পর ট্রাম্প যে স্পেনের পক্ষে থাকছেন না, তা নিয়ে গুঞ্জন রয়েছে। তবে আর্জেন্টিনাকে নিয়ে তার কোনো আনুষ্ঠানিক সমর্থনের কথাও জানা যায়নি। যদিও কয়েকমাস আগে লিওনেল মেসিকে তিনি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনা ও স্পেনের জন্য এই ফাইনালটি এখন রাজনৈতিক ও ঐতিহাসিকভাবেও অনেক বেশি গুরুত্ব বহন করছে। নিউ ইয়র্কের আকাশে বায়ুদূষণ ও দাবানলের শঙ্কার মধ্যেও ৮০ হাজার দর্শকের সামনে ট্রাম্পের এই উপস্থিতি ফাইনালের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments