
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশি প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৯১ পয়সা লোকসান হযেছিল।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৩ টাকা ৬৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments