সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদফার্স্ট সিকিউরিটি ব্যাংকের রাইট ইস্যুর অনুমতি দেয়নি বিএসইসি
spot_img
spot_img

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের রাইট ইস্যুর অনুমতি দেয়নি বিএসইসি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়, কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমতি দেয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি বর্তমানে নমিনেশন এবং রিনমিউরেশন কমিটি (এনআরসি) গঠনে ব্যর্থ হয়েছে। এছাড়া কোম্পানিটি ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরে স্টক ডিভিডেন্ড দেওয়ায় শেয়ার বেড়ে গেছে এবং কোম্পানিটির বর্তমান শেয়ার দর ফেসভ্যালুর কাছাকাছি। এর ফলে কোম্পানিটিকে রাইট শেয়ার ইস্যুর অনুমতি দেয়নি বিএসইসি।

কোম্পানিটি ১:২ হারে রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল। অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিটি সাধারণ শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছরের ১৯ সেপ্টেম্বর জানিয়েছিল রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments