ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (ফাসফিন) দায়িত্ব বুঝে নিয়েছেন নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সহযোগী প্রশাসকরা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি গত ১০ আগস্ট প্রশাসক ও সহযোগী প্রশাসকদের যোগদানের বিষয়ে একটি চিঠি জমা দিয়েছে। ওই চিঠিতে কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সহযোগী প্রশাসকদের দায়িত্ব গ্রহণের বিষয়টি জানানো হয়েছে।
এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২০২৬ সালের ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশাসক ও সহযোগী প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর এখন থেকে তাদের তত্ত্বাবধানেই কোম্পানিটির কার্যক্রম পরিচালিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments