শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফুলজোর নদী মানুষ খায়
spot_img
spot_img

ফুলজোর নদী মানুষ খায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন তিনি। তার অভিনীত নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিন’ নাটকটির প্রচার শুরু হতে যাচ্ছে। রোববার (২ জুন) রাত ৮টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটির প্রথম পর্ব। সপ্তাহে প্রতি রবি থেকে বৃহস্পতিবার প্রচার হবে নাটকটি।

নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন এবং পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। পরিচালক জানান, সম্পূর্ণ গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, ঝাটিবেলাই গ্রামের দুই যুবক মধু ও মতি ছোটবেলার বন্ধু। তাদের মা-বাবা কেউ নেই। পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছে। তা দিয়েই চলে। কোনো কাজ করে না। দুইজনই খুব কৃপণ স্বভাবের। তাদের মাথায় গোবর। কিন্তু নিজেদেরকে খুব চালাক মনে করে। নানা চালাকি করতে গিয়ে বিপাকে পড়ে; গায়ে পড়ে গ্রামের মেয়েদের সঙ্গে কথা বলে। এজন্য গ্রামের মুরব্বিরা তাদেরকে বিয়ে করিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

দু’জনে সেজেগুজে একেকদিন একেক এলাকায় যায় পাত্রী দেখতে। একদিন ফুলজোর নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে একটা লাশ ভেসে থাকতে দেখে তারা। এই খবর ছড়িয়ে পড়লে গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়। লাশটি মোক্তারের। এর আগেও কয়েকবার এই নদীতে এরকম লাশ পাওয়া গেছে। গ্রামের মাতব্বর মহিম তালুকদার প্রচার করেন ফুলজোর নদী মানুষ খায়।

এবারো তিনি একই কথা বলছেন। তবে এটা বিশ্বাস হয় না খবিরুদ্দিন মাস্টারের ছেলে আদিলের। মহিম তালুকদারকে বিশ্বাস করে না সে। বিষয়টা তদন্তের জন্য পুলিশ নিয়ে আসে আদিল। দারোগা সুলতান মধু ও মতির সঙ্গে কথা বলতে চান। তাদের ফোন বন্ধ পেয়ে সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহে বিষ ঢালে হাঁসা জামাল। নানারকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

দীর্ঘ এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মীর সাব্বির, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, শাহেদ শরীফ খান, মুকুল সিরাজ, সুষমা সরকার, সাজু খাদেম, প্রাণ রায়, অবিদ রেহান, শামীমা তুষ্টি, সুজাত শিমুল, মানসী প্রকৃতি, ওয়ালিউল হক রুমি, করভী মিজান, ম আ সালাম, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments