ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তিন দিন ধরে ভারি বৃষ্টির ফলে ফেনীতে বন্যার পানি বৃদ্ধি হয়ে তলিয়ে গেছে ছাগলনাইয়া উপজেলা পরিষদ।

উপজেলা পরিষদ নিচু জায়গায় হওয়াতে বন্যার পানি ঢুকে অফিসের জরুরি কাগজপত্রসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। এবং পৌর এলাকায় পানি নিষ্কাশনের পরিকল্পনা না করার কারণে সামান্য বৃষ্টি হলে পৌরসভা ও উপজেলা পরিষদ কার্যক্রম পানি ওঠার কারণে স্থগিত হয়ে যায়।
এদিকে পৌর বাসিন্দারা দায়ি করছেন সাবেক পৌর মেয়রকে। অভিযোগ, সাবেক মেয়র এম মোস্তফা টানা কয়েক বছর পৌর মেয়রের দায়িত্বে ছিলেন, কিন্তু শহরের কোথাও কোনো পানি চলাচলের ড্রেন পরিষ্কার করেননি। তাই সামান্য বৃষ্টি হলেই বাজারে পানি উঠে মানুষ চলাচলে বিঘ্ন ঘটে।
এছাড়া ছাগলনাইয়া উপজেলা পরিষদ নিচু জায়গায় হওয়ায় গত তিন দিনের বৃষ্টির কারণে প্রশাসনিক ভবনের নিচতলায় পানি উঠেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/কে.





























Recent Comments