সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
spot_img
spot_img

ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সার্বিক দিক বিবেচনায় ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হলেও রমজানের কারণে এবার ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা ঝালিয়ে নেওয়ার সুযোগ দিতে রমজানের পরই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে আপাতত এসএসসি পরীক্ষা আরও পেছানোর কোনো কারণ নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এহসানুল হক মিলন বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সব দিক বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা প্রায় এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। ফলে ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসাই সরকারের অন্যতম লক্ষ্য। দেশে সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের বিষয়টিও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে সমন্বয় করা হয়। সবকিছু বিবেচনায় বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

রমজানের আগে পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে পরীক্ষা এগিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। কিন্তু দেখা গেছে, দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও পাঠ্যসূচি শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা ঝালিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকছে না। অথচ এই প্রস্তুতি ও পুনরালোচনাও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, রমজানের পর পরীক্ষা নিলে তা কিছুটা বিলম্বিত হবে। কিন্তু রমজান একটি বাস্তবতা, তাই এর সঙ্গে পরীক্ষার সময়সূচি সমন্বয় করতেই হবে। আবার জানুয়ারিতে পরীক্ষা নিলে নবম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা পুনরালোচনার জন্য প্রয়োজনীয় সময় পাবে না।

শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সবকিছু বিবেচনায় নিয়ে দেখা গেছে, রমজানের কারণে এবার তা সম্ভব নয়। সরকার শিক্ষার্থীদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় না। তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, বিশেষ করে পড়াশোনা ঝালিয়ে নেওয়ার জন্য। তাই এসএসসি পরীক্ষা রমজানের পর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রমজানের আগে পরীক্ষা নেওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, কেউ কেউ রমজানের আগেই পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না।

এসএসসি পরীক্ষা আরও পেছানোর আশঙ্কা প্রসঙ্গে এহসানুল হক মিলন বলেন, আপাতত পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে বর্তমানে পরীক্ষা পেছানোর প্রয়োজন নেই। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর আগেই তাদের পরীক্ষার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments