রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের গতিশীলতার পথে পুঁজিবাজার
spot_img
spot_img

ফের গতিশীলতার পথে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২০ সেপ্টেম্বর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন শেয়ারের দর দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৪.২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০.৬২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪০.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৯ লাখ ৮০ হাজার ৬৯৪টি শেয়ার ১ লাখ ৬৬ হাজার ৬০৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১.০৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৯.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয় ১৬০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.৯৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৯৭৮টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ৭০৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮১১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৫.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৬৮.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৮৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৯৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৯৮৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments