বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের ঘুরে দাঁড়াল পুঁজিবাজার
spot_img
spot_img

ফের ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গেল দুই কার্যদিবস কারেকশনের পর ফের ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে কোম্পানির শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেন ও বাজার মূলধনেও রয়েছে ইতিবাচক প্রভাব।

জানা যায়, আজ ২৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৩৮.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬১.৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৯.০৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১২.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৯৫ লাখ ১৫ হাজার ৮১টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৮৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৪০ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা।

গতকাল ২৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬৩.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৪২২.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৪৫.৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৩.৪২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৯২.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৯টির, কমে ২৩১টির এবং অপরিবর্তিত রয় ৬২টির। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮২৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৫ কোটি ৯৫ লাখ ৭৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮২ শতাংশ বা ১২৮.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯০.৬৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৮৩ শতাংশ বা ৭৮.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫২৬.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮১ লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৪১ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৭৯২ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩১৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments