ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ মন্দার পর নতুন কমিশন দায়িত্ব হাতে নেওয়ার পর বাজার ঘুড়ে দাঁড়ানোর চেষ্ঠা করলেও সমস্যা করছে ডিএসইর ওয়েবসাইট। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি বিভাগের অদক্ষ জনবলের কারনে ওয়েবসাইট ভোগান্তি যেনো কাটছেই না। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৯ মিনিট লেনদেন হলেও কোথাও খুলতে পারছে না ডিএসইর ওয়েবসাইটটি। যা শেয়ারবাজারের স্বাভাবিক গতি নষ্ট করছে।

এর আগে গত ১৮ আগস্ট বিকালে আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করে ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান। ওই উদ্বোধনের পরে ১৯ ও ২০ আগস্ট ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। আপডেট সাইটটি খুব ব্যবহারবান্ধব ও রেসপনসিভ হবে বলে জানানো হলেও ওই দুই দিন ভোগান্তিতে পড়েন তারা।
এই ভোগান্তির কারনে গত ২৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. মুস্তাফিজুর রহমানকে আহবায়ক করে তদন্ত কমিটি করে বিএসইসি। যে কমিটি ১৪ সেপ্টেম্বর রিপোর্ট জমা দিয়েছে।
ডিএসইর তথ্য ও প্রযুক্তি (আইটি) বিভাগের দূর্বলতা ও না বোঝার কারনে আপডেট সফটওয়্যার চালুর পরে ওয়েবসাইট নিয়ে ভোগান্তি হয়েছিল বলে জানায় তদন্ত কমিটি। তবে এক্ষেত্রে ডিএসইর ইচ্ছাকৃত কোন ভুল বা জালিয়াতি ছিল না বলেও কমিটি জানায়।
































Recent Comments