ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১০.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯০ শতাংশ বা ৫৮.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৩১.৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৪.৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮৫.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, কমেছে ২৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৫ লাখ ৭০ হাজার ৭৩৮ টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৫০৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪০০ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৮.৬৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৪৮৯.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪১০.৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩০৩.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ৯৫ টির, কমেছিলো ২১৭ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৩৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ৭০ লাখ ৩০ হাজার ৯৯৩ টি শেয়ার ৩ লাখ ৯ হাজার ১২১ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ২ হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ ২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৯৫ কোটি ৭২ লাখ ৫৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯২ শতাংশ বা ১৭৭.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৯০৪.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৯ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৭৫৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৯১ লাখ ৩ হাজার ৭১০ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৯৫১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments