ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ ডিসেম্বর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৫১.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৭ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬৯.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৭.৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫০৪.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫১.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫২০টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৮৮১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৪৫ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ, ২৬ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৭২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬২৯.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪০৮.৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৮৮.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৭ টির, কমে ৩০০ টির এবং অপরিবর্তিত রয় ৩১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.৪৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ২৮৫টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৮১১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৫ কোটি ৬১ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪০ কোটি ৫১ লাখ ১৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৭ শতাংশ বা ১৬৯.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৩৭.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৮ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ২৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৬৪৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১৪ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৬২১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments